জীবন perfection চায় না। জীবন চায় resilience।
উঠে দাঁড়াও।
পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নাও।
এগিয়ে চলো। আবার। আরেকবার।
আসল শক্তি ভয় না পাওয়ার মধ্যে নয় — ভয় একটু লাগতেই পারে। আসল শক্তি হলো কখন থামতে হয়, কখন ছেড়ে দিতে হয়, কীভাবে সহ্য করতে হয়, কীভাবে মেনে নিতে হয়, কীভাবে মানুষকে বুঝতে হয়, কীভাবে ঠিক সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়, আর কীভাবে সবার সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে হয়।
Mental Resilience Training is not optional. It decides winners.
We've got you. Expect to hear from us soon.
Power to Withdraw
আচ্ছা বন্ধুরা, একটা জিনিস একটু clear করি আগেভাগে। স্বেচ্ছায় পিছিয়ে যাওয়া কিন্তু হেরে যাওয়া না। ওটা আসলে এই video game, মানে এই life-এর next level-এ পৌঁছানোর জন্য একটু বিরতি।
ভাবো, যখন চারপাশে সব চিৎকার করছে, drama, deadline, দম বন্ধ করে দেওয়া tension, লোকজনের খারাপ mood, তোমার কাজ সবার সাথে ring-এ নেমে মারামারি করা না। তোমার কাজ কি? একটু থামা, শান্ত হওয়া। লুকোবার জন্য না, নিজের মানসিক শান্তিটা safe রাখার জন্য।
ওই থামাটা, ওটাই আসল power। তবে এটা কিন্তু "care করি না" type "attitude" না। এটা আসলে একেবারেই উল্টো জিনিস। কারণ যখন তুমি ভেতর থেকে stable, তখন তোমার পক্ষে অন্যদের জন্য strong হওয়া possible। তুমি এমন জায়গায় দাঁড়াও, যেখান থেকে তুমি খালি নিজেকে না, অন্যদেরকেও টেনে তুলতে পারো।
এবার তুমি বলবে, "তা আবার হয় নাকি?" বুঝতে পারছো না তো? আচ্ছা ভাবো, তোমার এক বন্ধু পুরো ভেঙে পড়ছে, কাঁদছে, depression, confused. তুমি যদি সেই ঝড়ের ভেতর ঝাঁপিয়ে পড়ো, একই emotional panic-এ ঢুকে যাও, তাহলে কিন্তু দুজনেই ডুবে যাবে। কিন্তু তুমি যদি নিজে যদি নিজের জায়গায় মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারো, তখন তুমি ওই হাতটা হতে পারো যেটা ওকে ওই situation থেকে উপরে তোলে।
এটাই কিন্তু আসল strength. এটাই আসল শক্তির পরিচয়। আর এটা শুধু তোমার best friend-এর জন্য না। এটা পরিবারে ঝগড়া, পড়ার চাপ, college বা school-এর pressure বা কারো বাজে mood তোমার mood নষ্ট করে দিচ্ছে --- সবের জন্য কাজ করে।
মনে রাখো, তুমি দুনিয়ার সব ওজন নিজের মাথায় নিয়ে ঘুরবে না। তুমি পৃথিবীতে এই জন্য আসোনি যে, যে যা-কো করবে, তুমি তার উপর সঙ্গে সঙ্গে react করবে, comment করবে, like করবে, dislike করবে, মতামত দেবে। তুমি এসেছো নিজের life-এর leader হতে। তোমার focus তোমার নিজের life. অন্যে কি করছে, কেমন করছে সেটা নয়। আর এই react না করার শক্তিটা কিন্তু তোমার ভেতরে আছে। এই শক্তিটা শান্ত, মজবুত। এটা তোমার প্রথম inner power।
Power to withdraw বা নিজেকে বাইরের জগৎ থেকে temporarily প্রত্যাহার করার ক্ষমতা। এবং এটা তো শুধু শুরু। আরও সাতটা শক্তি আমরা আলোচনা করব।
Contact me for coaching
Power To Finish the Past
বন্ধুরা, আগের ভিডিওতে আমরা প্রথম "inner power"-টা ছুঁয়েছিলাম --- "Power to withdraw". আমাদের এখন বুঝতে শুরু করতে হবে যে "আমাদের energy" আমাদের নিজেদের "decision". কেউ আমার সাথে বাজেভাবে কথা বললেও আমি কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলব। কেন? কারণ ভালো করে কথা বললে আমার energy-টা বজায় থাকে। আর চিৎকার, চ্যাঁচামেচি, খারাপ ব্যবহার করলে আমাদের নিজের energy-টা কমে যায়।
আমি তোমাকে কোন জ্ঞান দিচ্ছি না, ভালো মানুষ হবার উপদেশ দিচ্ছি না, ঠিক-ভুল বোঝাচ্ছি না। আমি শুধু তোমাকে তোমার response-গুলো একটু "scientifically" observe করতে বলছি, আর তোমার energy-র উপর তোমার নিজের ব্যবহারের effect.
এবার আসি পরের ক্ষমতায়। তুমি একবার withdraw করার ক্ষমতা পেয়ে গেলে পরের ক্ষমতা চালু হয়। ছেড়ে দেওয়ার ক্ষমতা বা power to let go.
দেখো, আমরা সবাই কিছু না কিছু বয়ে নিয়ে ঘুরি। পুরনো স্মৃতি, রাগ, দুঃখ, আফসোস। আর এগুলো কিন্তু ভীষণ ভারী হতে পারে।
কখনো কি তোমার এমন লেগেছে যে তুমি ভেতর থেকে একদম ক্লান্ত? অথচ আজকে বিশেষ কিছু হয়নি। ওটা একটা signal যেটা তোমার মনকে বলে দিচ্ছে, "শোনো, baggage নামাও। এই ভারী baggage আর টানাযাচ্ছে না।"
ছেড়ে দেওয়া মানে কিন্তু সব ভুলে যাওয়া নয় বা ভান করা যেন কিছুই হয়নি, সেটাও না। ছেড়ে দেওয়া মানে হলো যেটা আর তোমাকে আর সাহায্য করছে না, যেটা শুধু তোমাকে চেপে ধরে রাখছে সেটাকে ছেড়ে দেওয়া। ছেড়ে দিতে অনেক শক্তি লাগে।
কিন্তু পুরনো জিনিস পুষে রাখলে কষ্ট তোমাকেই পেতে হবে। এটা হলো তোমার দ্বিতীয় superpower, যেটা তোমাকে প্রচণ্ড শক্তিশালী করে তুলবে।
Contact me for coaching
Power to Tolerate with Dignity
বন্ধুরা, এবার আমরা একটা নতুন superpower discuss করবো: সহ্য করার ক্ষমতা বা "Power to tolerate with dignity". আমরা অনেক সময় এই ক্ষমতার কথা ভুলে যাই। আমরা তখন বলি, “আমি এই অপমান কেন মেনে নেব কেন?", “সব চাপ আমাকেই কেন নিতে হবে?” ইত্যাদি।
কিন্তু যেই মুহূর্তে তুমি বলো ``আমি এনাকে তো handle করে নেবো, কিন্তু ওনাকে handle করা আমার পক্ষে সম্ভব না" — ঠিক ওই মুহূর্তে তুমি নিজের ক্ষমতাকে একেবারেই "Airplane Mode"-এ পাঠিয়ে দিচ্ছ। কিন্তু যেটা OFF করা যায়, সেটাকে আবার ON-ও করা যায়। মানে, এই ক্ষমতা-টা তুমি ফের জাগাতে পারো।
ভাবো: একজন বন্ধু তোমাকে বাজে কিছু বলল, আর তুমি পুরোদিন down. মাথায় সেই একই লুপ, বন্ধুকে পরপর message পাঠাচ্ছ। এতে সমস্যা তো মেটে না, বরং বাড়ে।
তাহলে কি জোর করে চুপ থাকা উচিত? সেটাও না। জোর করে চুপ থাকা আর মনের মধ্যে সত্যিকারের শান্ত ভাবে tolerate করা এক জিনিস না। সত্যিকারের সহ্যশক্তি মানে কিন্তু চুপ মেরে থাকা না, ধৈর্যের পরীক্ষা দেওয়াও না। এটা হলো নম্রতা বা humility, আর এটা বোঝা যে জীবনের বেশির ভাগ লোকজন তোমার control-এ নেই। আসল tolerance কখনও বলে না, “উফ, আমি কত সহ্য করলাম।” ওটা কিন্তু tolerance না।
তবে আমরা অনেক সময় চুপ থাকি ভয়ে — চাকরি যেতে পারে, জায়গা হারাতে পারি, বকা খেতে পারি — এটাও important, এটা ভুল না মোটেই। কিন্তু আমি কিন্তু সেই বিষয় কথা বলছি না। আমি বলছি অন্য কথা।
আরেকবার বলি... Real tolerance হলো জীবনের প্রতি বিনম্রতা বা humility, আর এটা বোঝা যে জীবনের বেশির ভাগ লোকজন বা situations তোমার control-এ নেই। এটা হলো আমাদের তৃতীয় superpower... সহ্য করার ক্ষমতা... আর এটা যত practice করবে, তত ভেতর থেকে মজবুত হবে!
Contact me for coaching
Power of Love and Acceptance
বন্ধুরা, এবার বলি এমন একটা ক্ষমতার কথা যেটা শুনতে খুব একটা glamarous না, কিন্তু চুপচাপ পুরো খেলাটা বদলে দিতে পারে। এটা হলো মেনে নেওয়ার শক্তি — বা Power of Acceptance.
Acceptance মানে কী? Acceptance মানে হলো তুমি reality-র সঙ্গে লড়াই করছ না। “এটা হওয়া উচিত ছিল না”, “এটা এমন কেন হলো”, “যদি এভাবে হত!” — এই সব কাল্পনিক situations-এর কথা ভেবে মন-কে অস্থির করছ না। তুমি যা যেমন, সেটাকে ঠিক তেমনভাবে দেখতে শিখছ — একদম পরিষ্কারভাবে, কোনো কল্পনা বা আশা-হতাশা ছাড়া।
ভাবো, তোমার ব্রেনের browser-এ যেন অনেকগুলো tab একসাথে খুলে ঝুলে আছে। মেনে নেওয়া মানে যেন একবারে “Clear All” button চাপা। শুধু যেই tab-টায় কাজ করছ, ওটা বাদে সব কাল্পনিক tab বন্ধ। দেখবে হঠাৎ তুমি আবার স্বচ্ছভাবে শ্বাস নিতে পারছ।
আর সত্যি কথা কী, life তো কখনোই পুরো plan মেনে চলে না। মানুষ হতাশ হয়ে, plan ভেঙে যায়, Fail করতে পারো, বারবার সেই “উফ, আবার একই জিনিস!” feeling ফিরে আসতে পারে। এই সব মুহূর্তে তোমাকে একেবারে ভেঙে পড়া থেকে যে জিনিসটা বাঁচাতে পারে, সেটা হলো — Power of Acceptance.
শোনো, হতাশা তোমার energy battery-টা শেষ করে দেয়। মেনে নেওয়ার শক্তি সেই energy-টা তোমাকে ফিরিয়ে দেয়।
তাই আজ তোমার জন্য ছোট একটা চ্যালেঞ্জ: আজ যাই হচ্ছে তোমার সাথে সেটা হোক — ওটার সঙ্গে যুদ্ধ কোরো না।
বলো: "ঠিক আছে, এটা হয়েছে... এটা আমি মেনে নিলাম... আমি ফোকাস করবো আমার Next Step-এর উপর, যাতে আমার future-টা আরো সুন্দর হয়"। আবার বলি... মেনে নেওয়া মানে থেমে যাওয়া না, হাল ছেড়ে দেওয়া না.... এটা এক ধরনের reset button. মানে: “এই সমস্যা, এই ঝামেলা — এগুলো সত্যি, এগুলো real... এখন আমি এখান থেকে কীভাবে এগোব?”
তুমি যদি সত্যিটাকে clearly দেখতে পারো… তাহলে অর্ধেক যুদ্ধ তুমি জিতে গেছো।
Contact me for coaching
Power to Understand People
বন্ধুরা, এখন পর্যন্ত আমরা চার-টে Inner Power নিয়ে কথা বলেছি। এই চারটে ক্ষমতা — আলাদা হওয়া, সরে আসা, ছেড়ে দেওয়া, আর মেনে নেওয়া — এরা একটা টিমের মতো কাজ করে। এবং এখানেই ম্যাজিক: এই চার-টে Superpower যখন তোমার ভেতরে জেগে ওঠে, তখন এই ভিডিও-গেম-এর পরের লেভেল-টা নিজের থেকে খুলে যায়।
এবার আসি পঞ্চম ক্ষমতায় — বোঝার ক্ষমতা, বা কারো এনার্জি পড়ে ফেলার ক্ষমতা। আজকের দুনিয়ায় এটা ভয়ানক জরুরি। কারণ মানুষ এক কথা বলে, মনে ভিন্ন কিছু ধরে রাখে, আর আচরণ করে আরেকভাবে।
আমরা সবাই কখনও না কখনও ভুল ভেবেছি, confused হয়েছি, কষ্ট পেয়েছি। অনেক সময় এটা খারাপ intention থেকে না — অন্যরাও নিজের ভেতরটা বুঝে ওঠে না। তাহলে তুমি কীভাবে নিজের শান্তি বাঁচিয়ে রাখবে, আবার socially connected-ও থাকবে?
তুমি গড়ে তুলবে বোঝার ক্ষমতা — শুধু social media দেখে না, তার নিচের সত্যিটা ধরার ক্ষমতা। কী আসল? কী শুধু নাটক? কী সত্যি? কী শুধু শো?
এর মানে হলো তুমি কারো কথা, বা... কাকে কেমন দেখতে, বা... কার কাছে কত টাকা, বা... কার কত social status - সেটা দেখছ না — তুমি তার ভেতরের এনার্জি-টা অনুভব করছো।
আর যখন তোমার নিজের এনার্জি পরিষ্কার, শান্ত, স্থির — তখন তুমি ড্রামার নিচে থাকা অন্যের সত্যিটা টের পেয়ে যাও। কারণ যদি তুমি শুধু যা চোখে দেখছো তার উপর ভিত্তি করো, তুমি ভুল করবে। কিন্তু যদি তুমি এনার্জি পড়তে শেখো — তুমি কখনো ভুল করবে না।
তাই এটা মনে রাখো: তুমি ভেতর থেকে যত পরিষ্কার হবে, যত simple হবে, তোমার বুঝতে পারার ক্ষমতা তত তীক্ষ্ণ হবে। রোজ নিজেকে বলবে: আজ আমি বাইরের চেহারা দেখে বা কথা শুনে বিভ্রান্ত হব না — না পোশাক দেখে, না social media status দেখে, না কথার সাজ দেখে। আমি অন্যের এনার্জি-টা অনুভব করব। আমি সত্যিটা জানব।
Contact me for coaching
Power to Take Right Decisions
বন্ধুরা, আগেরবার আমরা কথা বলেছি অন্যের ভেতর-টা বোঝার শক্তি নিয়ে — কার energy কেমন, কী সত্য আর কী মিথ্যা — সেটা বোঝার ক্ষমতা। এটাই সেই শক্তি যেটা আমাদের পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। এটা পরিষ্কার হলে স্বাভাবিকভাবেই আসে পরের শক্তি — decision নেওয়ার শক্তি।
আমাদের কাছে সবসময় একটা choice থাকে — এটা করব না ওটা করব, এইভাবে বলব না ওইভাবে বলব? ওই মানুষটা একরকম আচরণ করেছে, কিন্তু আমি কীভাবে রেসপন্ড করব? ওরা রূঢ় কথা বলেছে, ঠকিয়েছে, ভুল করেছে — কিন্তু আমার অ্যাকশন কী হবে? এই সিদ্ধান্তটা আমার।
কিন্তু সিদ্ধান্তের আগে দরকার clarity. অনেক সময় আমরা আগে কাজ করে ফেলি, পরে বুঝি এটা সঠিক ছিল না। কিন্তু just একটা decision পুরো ভাগ্য বদলে দিতে পারে। তাই প্রতিটা decision নির্ভুল হওয়া দরকার।
কখনও আমরা ভয় পাই, তাই অন্যকে জিজ্ঞেস করি, “আচ্ছা আমি কী করব বলো তো?” আমরা চাই অন্য কেউ ঠিক করে দিক। কিন্তু নিজের decision আমাদের নিজেকে নিতে হবে। তাই খুব সাবধানে কথা বলো। নিজের সিদ্ধান্ত নিজে নাও।
এবং একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেললে, তখন তার পাশে দাঁড়াও। Challenge এলেও পিছিয়ে যেও না। যখন তুমি নিজের চয়েসে confident, তখন নিজের সত্য থেকে সরবে না।
তাহলে আজকের homework — ছোট social media reaction হোক, বা বড় life choice — স্কুল, কলেজ, career — সবার আগে বোধ, তারপর decision. নিজেকে জিজ্ঞেস করো, এই decision-টা, এই পথ-টা, আমার ভেতরের শক্তি বাড়ায় না কমায়? যেই decision তোমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে, সেটা বেছে নাও।
Contact me for coaching
Power to Face
বন্ধুরা, আজ আমরা এমন একটা সুপারপাওয়ার নিয়ে কথা বলব, যা আগেরগুলোর মতো কোনো শান্ত, মিষ্টি সুপারপাওয়ার না। এটা একটা প্রচণ্ড তেজি সুপারপাওয়ার। এটা হলো রুখে দাঁড়ানোর ক্ষমতা — নিজের ভেতরে আর চারপাশে যা ভুল, তার মুখোমুখি হওয়ার শক্তি। এই ক্ষমতাটা আমাকে সাহসী করে তোলে সমাজকল্যাণের কাজ করার জন্য। এই ক্ষমতা ছাড়া বাকি ক্ষমতাগুলো দুর্বল হয়ে যায়।
আমি যদি বলি “আমি সব মুখ বুজে সহ্য করব, আমি মানিয়ে নেব”, আর তার ফলে, আমি ভুল জিনিসকেও সহ্য করব — তখন আমি ধীরে ধীরে ভেঙে যাব। আমার নিজের ভবিষ্যৎ ও জীবন ক্ষতিগ্রস্ত হবে। আমার পরিষ্কার বোঝা দরকার: সহ্যশক্তি হলো মানুষের স্বভাব, আচরণ, culture, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য। অন্যায়ের জন্য না।
আমরা ক্ষমা করতে শিখব, ছেড়ে দিতে শিখব — কিন্তু যে জিনিস স্পষ্টভাবে ভুল, তাকে চুপচাপ মেনে নেব না।
অনেক সময় আমরা উল্টোটা করি। যেখানে আমাদের রুখে দাঁড়ানো উচিত, সেখানে চুপ থাকি। আর যেখানে আমাদের সহ্য করা উচিত, সেখানে ঝগড়া করি। আমরা দুর্নীতি নিয়ে চুপ থাকি — কিন্তু কারও অভ্যাস বা চিন্তাধারা নিয়ে রাগ করি। এই ভুল জায়গায় রাগ, ভুল জায়গায় নীরবতা — এর কারণেই অন্যায় আজও টিকে থাকে।
কিন্তু আমাকে শুরু করতে হবে নিজের ভেতর থেকে। নিজের দুর্বলতা, অজুহাত, খারাপ অভ্যাসগুলোর দিকে আমি কি সত্যি সত্যি তাকাচ্ছি? আমি রাগে ফেটে পড়ছি, আমি নিজের আলসেমিকে justify করছি... ওগুলোকে ঢেকে রেখো না। ওগুলোর মুখোমুখি হও। ওই দুর্বলতাগুলো শেষ করো।
যখন তুমি নিজের ভেতরের দুর্বলতা নির্মূল করে ফেলো, তখন তোমার ভেতরে প্রচণ্ড শক্তির প্রকাশ ঘটে বাইরের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। কিন্তু তার আগে নয়। পরিবর্তন কখনো বাইরে শুরু হয় না। পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে।
Contact me for coaching
Power to Cooperate
বন্ধুরা, গত কটা ভিডিওতে আমরা বারবার ফিরে গেছি একই জায়গায় — ইনার পাওয়ার বা ভেতরের শক্তি। শুরুটা হয় "সরে আসার ক্ষমতা" দিয়ে — মানে পরিস্থিতি থেকে হালকা পেছনে সরে দাঁড়ানো, অন্যের নেগেটিভিটিতে জড়িয়ে না পড়া। তারপর আসে "ছেড়ে দেওয়ার ক্ষমতা" — যেসব ছোট ছোট কথা আমাদের বিরক্ত করত, আমরা সেগুলো ধরে রাখি না, নামিয়ে রাখি। এরপর আসে সহ্য করার ক্ষমতা। যখন এই শক্তির সত্যি আবির্ভাব হয়, তখন সহ্য করছি বলতে লাগে না, এটা হয়ে যায় সহজতা। তারপর খোলে মেনে নেওয়ার ক্ষমতা। ওই নীরব জায়গা থেকে জন্মায় স্বচ্ছতা, clarity, intuition। এরপর আমরা পাই বোঝার ক্ষমতা — কী ঠিক, কী সত্যি, আর কোনটা ভ্রম — সেটা নির্ভুলভাবে দেখা। আর যখন সেটা পরিষ্কার হয়, তখন আসে decision নেওয়ার ক্ষমতা। সোজা, নির্ভরযোগ্য decision।
তবুও জীবন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তখন দরকার হলো রুখে দাঁড়ানোর ক্ষমতা — নিজের ভিতরের বদভ্যাসগুলোর সামনে রুখে দাঁড়ানো, বাইরের অন্যায়ের সামনেও রুখে দাঁড়ানো।
এবং এই সাতটা ক্ষমতা যখন আমরা ভিতরে চর্চা করি, খুব শান্তভাবে আরেকটা ক্ষমতা নিজে নিজেই জেগে ওঠে — সবার সাথে সহযোগিতা করার ক্ষমতা। এখানেই ভেতরের স্ট্রেংথ বাইরে আলো ছড়াতে শুরু করে। যখন সামনে থাকা মানুষ কষ্টে আছে, নেগেটিভিটিতে ঘিরে রয়েছে - তখন আমরা সহযোগিতা করি, স্থির থাকি, সাহস দিই। বিচার ছাড়া। ভয় ছাড়া।
এটাই আসল সহযোগিতা — নিজেকে উঁচুতে ধরে রেখে অন্যকে তুলতে সাহায্য করা। সত্যিকারের বদল শুরু হয় এভাবেই। দুনিয়াকে জোর করে বদলানো যায় না। শুধু নিজেকে বদলানো যায়।
মনে রেখো: প্রচণ্ড শক্তিশালী মানুষেরা নেয় না, তারা দেয়। শান্তি দেয়। বুদ্ধি দেয়। ভালোবাসা দেয়। প্রতিটা ভাবনা দিয়ে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে।
তোমাকেও ভেতর থেকে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠতে হবে।
Contact me for coachingDr. Samudra Dasgupta
- PhD in Data Science & Quantum Computing — University of Tennessee
- Master of Science in Engineering Sciences — Harvard University (Graduate Student Fellowship)
- B.Tech (Hons.) in Electronics & Electrical Communication Engineering — IIT Kharagpur (CGPA 9.18/10)
- MBA — Indian School of Business (Young Leader Award)
- CFA (Chartered Financial Analyst)